ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করে দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। এই সুখস্মৃতি নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তারা।

কিন্তু প্রোটিয়ায় সফর শুরুর আগেই ধাক্কা খেল ৫ বারের ওয়ানডে বিশ্বকাপজয়ীরা।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন বিলি স্ট্যানলেক। ৩১ বছর বয়সী পেসারের আগে বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া। দুই পেসারের বিপরীতে জ্যাক এডওয়ার্ডসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি এডওয়ার্ডসের। তবে ২৬ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট পান স্ট্যানলেক।

অন্যদিকে ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয় জনসনকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানে প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে অজিরা। বাকি দুই ওয়ানডে ২৭ ও ৩০ সেপ্টেম্বর। অন্যদিকে ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬