ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আবাসন ও ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনার মধ্যেই জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০তম এশিয়ান গেমস।

জাপানের স্থানীয় সময় ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। মাত্র ঘণ্টা দুয়েক বাকি থাকলেও আয়োজকরা এখনও অনুষ্ঠান সূচি প্রকাশ করেনি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটদের মার্চ পাস্ট, অ্যাথলেট-জাজদের শপথ, স্বাগতিক দেশের কৃষ্টি-সংস্কৃতির পাশাপাশি আতশবাজি ডিসপ্লে হয়। এর পাশাপাশি অনেক দেশ অতিরিক্ত কিছু প্রদর্শনীও হাজির করে। জাপান কী করবে সেটি এখনও গোপনই রাখা হয়েছে।

নাগোয়ার মিজু সিটি স্পোর্টস গ্রাউন্ডে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটিক্স গ্রাউন্ড সাদা মঞ্চে শোভিত। বিশেষ অতিথিদের জন্য মাঠের চার পাশে কিছু চেয়ার। গ্যালারিতে দর্শকরা ঘণ্টা দুয়েক আগেই এসেছেন। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা সময় কিছু গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করছে জাপান।

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা
এশিয়ান গেমসে অব্যবস্থাপনার অভিযোগ, কেমন আছেন বাংলাদেশিরা?

জাপান ভূমিকম্প-প্রবণ দেশ। গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে হাজারও মানুষের সমাগম হয়েছে। তাদের উদ্দেশে ভূমিকম্প হলে ভয় বা আতঙ্কিত না হওয়ার অনুরোধ আয়োজক কমিটির। অনুষ্ঠান শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে এই সংক্রান্ত বার্তা বারবার প্রদর্শিত হয়েছে।

এবারের গেমসের ৪৩টি খেলা ৫৪ ভেন্যুতে হবে। ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশের কন্টিনজেন্ট আড়াইশ। এই গেমসে ৪৫ দেশের ১৫ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬