ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ। এই টাইগার পেসার অসাধারণ বোলিংয়ে শিকার করেছেন ফাইফার। হাসানের কাউন্টি মিশন শেষ হলেও খালেদের এমন দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ কেন্ট সতীর্থ ম্যাট মিলনেস। ৪২ রানে ৫ উইকেট নেন কেন্টের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা খালেদ।

জবাব দিতে নেমে দিন শেষে ৭ উইকেটে ১৫১ রান করেছে কেন্ট। ৩ উইকেট হাতে নিয়ে ১০ রানে পিছিয়ে কেন্ট।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে প্রথমে ল্যাঙ্কাশায়ারকে ব্যাট করার আমন্ত্রন জানায় কেন্ট। ৩১ ওভারে ৮১ রানের সূচনা করে ল্যাঙ্কাশায়ার। ৩২তম ওভারে অষ্টমবারের মত আক্রমণে এসে প্রথম বলেই ল্যাঙ্কাশায়ারের উদ্বোধনী জুটি ভাঙ্গেন খালেদ। ওপেনার কিটন জেনিংসকে ৩০ রানে শিকার করেন তিনি।

নিজের অষ্টম ওভারে প্রথম উইকেট শিকারের পর নবম ওভারে আবারও ল্যাঙ্কাশায়ার শিবিরে আঘাত হানেন খালেদ। মিডল অর্ডার ব্যাটার রকি ফ্লিনটফকে খালি হাতে বিদায় দেন তিনি।

নিজের ১৩তম ওভারে তৃতীয় উইকেটের দেখা পান খালেদ। ম্যাটি হার্স্টকে ৩৭ রানে থামান তিনি।

ইনিংসের ৫৯তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন খালেদ। পরপর দুই বলে উইকেট নেওয়ায় পরের ইনিংসে হ্যাটট্রিকের সুযোগ থাকছে খালেদের সামনে।

১৫.৫ ওভার বল করে ৪২ রানে ৫ উইকেট শিকার করেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে দশমবার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। আগের ম্যাচেই কাউন্টিতে অভিষেক হয় খালেদের। ডার্বিশায়ারের বিপক্ষে ঐ ম্যাচের প্রথম ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান খরচ করেও উইকেটের দেখা পাননি এই ডান হাতি পেসার।

ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মাইকেল জোন্স।

দিনের শেষভাগে ৩৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করেছে কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান তুলে অপরাজিত আছেন ওপেনার জ্যাক ক্রলি।

কেন্টের হয়ে এবারের মৌসুমে ৪ ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ত সূচি ও কাজের চাপের জন্য কেন্ট ছাড়েন হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার

আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬