ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে নতুন প্রধান কোচের অধীনে ইউরোপ সেরা হওয়ার মিশন জয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর মাঠে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-০ ব্যবধানের দারুণ জয় পেয়েছে দ্য সিটিজেনরা।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই বেশ সতর্কতার সাথে খেলা শুরু করে। স্বাগতিক পোর্তো নিজেদের রক্ষণে জোর দিয়ে সিটির আক্রমণগুলোকে প্রতিহত করার চেষ্টা চালায়। প্রথমার্ধে পোর্তোর গোলরক্ষক দিওগো কোস্তা একাধিক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। তবে প্রথম ৪৫ মিনিটে পোর্তো কোনো শটই অন টার্গেটে নিতে পারেনি। ফলে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয় অর্ধের শুরুতেই চিত্র বদলে যায়। বিরতি থেকে ফিরেই ৪৭তম মিনিটে এনজো ফার্নান্দেসের বাড়ানো চমৎকার এক ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান আর্লিং হালান্ড। এক গোল হজম করার পর পর্তো ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করলেও সিটির গোছানো রক্ষণের সামনে তাদের সমস্ত আক্রমণ ভেস্তে যায়। পুরো ম্যাচে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে খুব একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিট) রায়ান আইত-নুরির বাড়ানো পাস থেকে চমৎকারভাবে দ্বিতীয় গোলটি করেন হালান্ড।

এই নিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে ৩৬টি গোলের মাইলফলক স্পর্শ করলেন এই তারকা ফরোয়ার্ড। হালান্ডর জোড়া গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা

আপডেট সময় : ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬