ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের আসরের ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এর আগে, বোর্ডের অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন তামিম।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগসহ (বিসিএল) ওয়ানডে ম্যাচের ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

টি-টোয়েন্টি ম্যাচের ফি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।

এ বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ ফি বাড়িয়ে বিপিএল থেকে আয়ের ঘাটতির কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে বোর্ড।

বিসিবি সভাপতি তামিম বলেন, ম্যাচ সংখ্যার ওপর ভিত্তি করে ঘরোয়া ক্রিকেট থেকে একজন ক্রিকেটারের বছরে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন।

তামিম জোর দিয়ে বলেন, খেলোয়াড়দের অবশ্যই ফিটনেস বা শারীরিক সক্ষমতার শর্ত পূরণ করতে হবে এবং যারা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোর কথাও জানিয়েছেন তামিম। তিনি জানান, বোর্ডের আর্থিক অবস্থা ও আয় বাড়লে দুই বছর পর ফি’র বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

নারী ক্রিকেটের ক্ষেত্রেও তিনটি ফরম্যাটেই ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে নারী ক্রিকেটাররা প্রথম শ্রেণির ম্যাচের জন্য ৪০ হাজার টাকা, একদিনের ম্যাচের জন্য ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০ হাজার টাকা পাবেন।

বর্তমানে নারীরা তিন দিনের প্রথম-শ্রেণির ম্যাচ খেলে থাকেন। এই ফরম্যাটে চার দিনের ম্যাচ চালুর পরিকল্পনা করছে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি

আপডেট সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬