ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দারুসসালামে পৌনে ৮ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দারুসসালাম থেকে ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটক মাদক কারবারীর নাম মো. হেলাল মিয়া (৫৫)। তার বাড়ি রংপুরে।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদকের চালান আসার খবরে র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন নন্দরবাগে শাহজাহান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসায়। রোববার সকাল সাড়ে ৭টায় শাহজাহান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসের সামনে আরিচা-ঢাকা মহাসড়কের চেকপোস্টকালে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। সেখানে সুকৌশলে লুকানো অবস্থায় ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রিত নগদ ১১ হাজার ১শ ৯০ টাকাসহ মাদক কারবারী হেলাল মিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানান, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারে রংপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দারুসসালামে পৌনে ৮ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

আপডেট সময় : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০