ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চা বাগানে ভোটের আমেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ২৯৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দীন, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চায়ের রাজধানী মৌলভীবাজারের কমলগঞ্জ- শ্রীমঙ্গল। চাবাগান অধ্যুষিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন।

মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে চাবাগান আছে প্রায় ৭০টির মতো। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০ জন। এই ভোটারদের মধ্যে প্রায় লক্ষাধিক চা শ্রমিক ভোটার রয়েছেন যারাই আসলে এই আসন জয়-পরাজয় নির্ধারণ করে দেন।

ভোরের আলো ফুটতেই দেখা যায়, কুয়াশা ভেদ করে হেঁটে যাচ্ছেন শ্রমিকরা চা-পাতা তুলতে। কিন্তু অন্য দিনের তুলনায় বাগানে বাগানে এখন অন্য রকম আমেজ লক্ষ করা যায়। সব কোলাহল ছাপিয়ে বাতাসে ভাসে মাইকের আওয়াজ। ভোটের স্লোগান।

উপজেলার  বিভিন্ন এলাকার দোকানঘর, মাটির ঘর, বিদ্যালয় ও গাছে সাঁটানো প্রার্থীদের পোস্টারই বলে দেয় এখন এখানে চলছে নির্বাচনী উৎসব।
তরুণ ও নতুন ভোটার শীব চরণ, পেশায় চা শ্রমিক। তিনি বলেন, ইবার পরথম ভুট দিমু। যে ভালা মানুস তারেই আমি ভুট দিমু।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুস শহীদ। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন ইসলামী আন্দোলনের সালাউদ্দিন।

এই আসনের প্রায় ৭০ টি চাবাগানে প্রার্থী ও নেতাকর্মীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কালাচুরা বাগান থেকে লাউওয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ফুলবাড়ি চা বাগানে  যাওয়ার পথে টিলার ওপর সবুজ বাগানের মধ্য দিয়ে চলতে চলতে চোখে পড়ল চারদিক ছেয়ে আছে শত শত পোস্টারে।

চা শ্রমিক দীলিপ কুমার বলেন, ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। এবার যে প্রার্থী আমাদের ভূমির অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে তাকেই এবার ভোট দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চা বাগানে ভোটের আমেজ

আপডেট সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮