ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রতন ত্রিপুরা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মহালছড়ির যৌথ কামার ত্রিপুরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রতন ত্রিপুরা মহালছড়ির যৌথ খামার ত্রিপুরাপাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নিজের বাড়িতে একাই ছিল ওই গৃহবধূ। তাকে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার সকালের দিকে মহালছড়ি থানা পুলিশ রতনকে তার বাড়ি থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯