ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা

নারায়ণগঞ্জে পরিদর্শকসহ ১০ পুলিশ ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 
কর্তব্যে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জে একজন পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে ওই আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, কর্তব্যে অবহেলার কারণে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ১০ পুলিশ সদস্যকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন- সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আলমগীর, এসআই মাহফুজ, কনস্টেবল রুহুল আমিন, আসাদুজ্জামান, মাসুদ রানা এবং পুলিশ লাইনসের এএসআই ইছা তালুকদার, এএসআই রাসেল মিয়া, নায়েক সূর্য মিয়া, কনস্টেবল রাশেদ মিয়া।

ওই সূত্র জানায়, জেলা পুলিশ লাইনসে কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। সেখানে ডিউটিতে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর ক্লোজড হওয়ার বিষয়টি নিয়ে সোমবার দিনভর পুলিশ প্রশাসনের অনেকেই ছিলেন আলোচনায় মুখর।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা পুলিশ সুপার হারুন অর রশীদের প্রশংসা করে জানান, জেলা ডিবিতে ৫টি টিমের সবকটিতে একজন পুলিশ পরিদর্শক থাকলেও শুধু এসআই আলমগীর নিজেই একটি টিম পরিচালনা করেন। এসআই আলমগীর নিজেকে সব সময় পুলিশ সুপারের কাছের লোক পরিচয় দিয়ে থাকে। কিন্তু দায়িত্বে অবহেলার কারণে তাকেও ছাড় দেননি পুলিশ সুপার।

অপরদিকে ক্লোজড হওয়ার বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউই মুখ খোলেননি।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পুলিশ সুপার পদোন্নতীপ্রাপ্ত) মনিরুল ইসলামকে ফোন করলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।

জেলা গোয়েন্দা পুলিশের এএসপি সুভাস চন্দ্র সাহাকে ফোন করলে তিনি বলেন বিষয়টি জেনে বলবেন।

তবে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও ২ ও জেলা পুলিশের প্রেস উইং সাজ্জাদ রুমন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে পরিদর্শকসহ ১০ পুলিশ ক্লোজড

আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯