ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার কান কামড়ে ছিঁড়ে নেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা;
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক কলেজছাত্রীর বাবার কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান। ছাত্রলীগ নেতা আবু জাফর দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগ নেতা আবু জাফর। এ সময় মেয়েটির বাবা বাধা দিলে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেন ছাত্রলীগ নেতা জাফর।

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনা তদন্তে উপজেলার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে ছাত্রলীগ নেতা আবু জাফরের সঙ্গে এ বিষয়ে কথা বলা যায়নি।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভুক্তভোগী ব্যক্তি বলেন, তাঁর মেয়ে কলেজে যাতায়াতের সময় তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন আবু জাফর। তিনি অনেকবার তাঁকে উত্ত্যক্ত না করতে বলেছেন। এতে আবু জাফর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তিনি তাঁর বাঁ কানটি দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় থানায় কলেজছাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।

ইতিমধ্যে সখিপুর এলাকা থেকে গতকাল রাতে আবু জাফরকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার কান কামড়ে ছিঁড়ে নেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯