ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশ-উইন্ডিজ খেলবে ঝলমলে রোদে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে ব্যস্ত আবহাওয়া বিভাগের একটি হয়তো ব্রিটেনের আবহাওয়া বিভাগ। প্রতিনিয়তই বৃষ্টির পূর্বাভাস দিয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

কারণ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্রিকেটানুরাগীরা বিশ্বকাপের যে কোনো ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস জানতে চায়। এর কারণও আছে, এরই মধ্যে চারটি ম্যাচ খেয়ে নিয়েছে বৃষ্টি। আরও কত ম্যাচ বৃষ্টির পেটে যাবে, কে জানে। রোববার পর্যন্ত যে ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এর একটি আবার বাংলাদেশের।

ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। টনটনে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে তাই খেলোয়াড়, সমর্থকরাও চিন্তিত ছিলেন বৃষ্টি নিয়ে। আরও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা অনেকের মনে উঁকি দিচ্ছিল।

টনটনে আজ সোমবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হওয়া নিয়ে যারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাদের সুখবর দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ। টনটনে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘ থাকলেও বাতাসের তোড়ে তা উড়ে যেতে পারে অন্য ভুবনে। ঝলমলে রোদে খেলা হবে বলেই জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশ-উইন্ডিজ খেলবে ঝলমলে রোদে

আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯