ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

টনটনের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশেরও ম্যাচ আছে। আগামী ম্যাচেই মারকুটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে খেলবেন মাশরাফিরা। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখে তাই কন্ডিশন, উইকেট কিংবা কেমন রান হবে সেসব নিয়ে একটা ধারণা পাওয়া যাবে। টস জিতে এ ম্যাচে পাকিস্তান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এক হার, এক জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে পাকিস্তানের। আবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে। দু’দলের জন্য তাই সেমিফাইনালে যাওয়ার পথে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টির কারণে ম্যাচ ভেসে গেলে যে কোন সময় বিপাকে পড়তে পারে ফেবারিট দলও।

টনটনে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। পরপর দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ক্রিকেট ভক্তরা এই ম্যাচ তাই উপভোগ করার আশা করতেই পারে। পাকিস্তান এ ম্যাচে পেসার শাহিন আফ্রিদিকে দলে নিয়েছে। লেগ স্পিনার শাদাব খানকে বেঞ্চে রেখেছে তারা। অস্ট্রেলিয়া তাদের লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় পেসার কেন রির্চাডসনকে দলে নিয়েছে। একাদশ দেখেই বোঝার কথা উইকেট কতটা পেস সহায়ক।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবার আযম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, স্টিভ স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, কেন রিচার্ডসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

আপডেট সময় : ০৩:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯