ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ নিয়ে ওয়াসিম আকরামের ভবিষ্যদ্বাণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা শেষ হতে চলল। আর মাত্র দুদিন। এরপরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা।

ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টটি কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ক্রিকেটবোদ্ধারা যে যার মতো করে ভবিষ্যদ্বাণী করছেন। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করেন, ক্রিকেটের সর্বোচ্চ আসরটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক।

পঞ্চমবারের মতো ক্রিকেটের শোপিস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এ নজির আর কোনো দেশের নেই। এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অংশগ্রহণকারী ১০ দেশ গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগপর্বে সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

আগামী ১৪ জুলাই শেষ চারের সেরা দুদল ফাইনালে শিরোপার জন্য লড়বে। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনের এই টুর্নামেন্টে। এর আগে ১৯৯২ বিশ্বকাপে এই ফরম্যাটে খেলা হয়।

ওয়াসিম আকরাম বলেন, ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটে হবে এবারের বিশ্বকাপ। প্রথম পর্বে কোয়ালিফাই হতে প্রতিটি দল অনেক সুযোগ পাবে। শক্ত প্রতিযোগিতা হবে। অভূতপূর্ব ক্রিকেট দক্ষতা দেখার আশা করছি।

এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ১৯৯২ সালে ইমরান খানের অসাধারণ নেতৃত্বে বিশ্ব ট্রফি জেতে দলটি। বিশ্বকাপজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াসিম।

১৯৯৯ সালে নিজের নেতৃত্বে দলকে ফাইনালে তুলে স্বপ্নভঙ্গ হয় ওয়াসিমের। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বকাপ নিয়ে ওয়াসিম আকরামের ভবিষ্যদ্বাণী

আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯