ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অনুরাগ কাশ্যপের মেয়েকে ধর্ষণের হুমকি বিজেপির!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০০’র বেশি আসন পেয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসছে আবার।
তাদের জয়ের দিনেই আক্রমণের শিকার হয়েছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তুমুল প্রচার শুরু করেছিল বিজেপি শিবির। বাদ পড়েনি সোশ্যাল মিডিয়াও। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের ‘চৌকিদার’ বলে ব্যাখ্যা দেন। সে কারণেই বিজেপি সমর্থকেরা টুইটে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দটি ব্যবহার করছেন বেশ কিছু দিন ধরেই।

তেমনই জনৈক ‘চৌকিদার রামসঙ্ঘী’ অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করেছেন অনুরাগের মেয়েকে। তার মেয়েকে ধর্ষণের হুমকি দিয়েছেন তিনি।

সেই টুইট নরেন্দ্র মোদিকে ট্যাগ করে শেয়ারও করেছেন অনুরাগ।

ওই বিজেপি সমর্থক অনুরাগের মেয়ে আলিয়া কাশ্যপকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জয় শ্রী রাম। বাবাকে মুখ বন্ধ রাখতে বল। না হলে…।’

এই টুইট শেয়ার করে অনুরাগ লিখেছেন, ‘নরেন্দ্র স্যার, এই বিপুল জয়ের জন্য আপনাকে অভিনন্দন…।’

দয়া করে বলবেন, আমি আপনার অনুগামী নই বলে, আপনার জয় সেলিব্রেট করতে আপনার এই ধরনের সমর্থক, যারা অকথ্য ভাষায় আমার মেয়েকে আক্রমণ করছে, তাদের কী ভাবে সামলাব?’

যদিও অনুরাগের শেয়ার করা টুইট ফোটোশপ করে তৈরি বলে সোশ্যাল মিডিয়াতেই অভিযোগ করেছেন ছবি নির্মাতা অশোক পণ্ডিত।

তার অভিযোগ, ‘ওটা ফোটোশপ করে তৈরি। যখন সারা দেশ খুশি, তখন মোদিকে অপমান করার জন্য কোনো আরবান নকশাল এটা বানিয়েছে মনে হচ্ছে।’

এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অনুরাগ।

তবে তার মেয়েকে দেওয়া এই হুমকি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করবেন কিনা, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

খবর আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনুরাগ কাশ্যপের মেয়েকে ধর্ষণের হুমকি বিজেপির!

আপডেট সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯