ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

যেখানে এসে মিলে গেলেন অপু ও বুবলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে বিনোদনপাড়ায় আলোচনার শেষ নেই। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে তাঁদের মধ্যকার দ্বন্দ্ব নেটদুনিয়ার বহুল চর্চিত বিষয়। ব্যক্তিগত নানা ইস্যুতে দুইজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চললেও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক বিন্দুতে মিলেছেন তাঁরা। কেননা দুই তারকাই ল্যাটিন আমেরিকার পরাশক্তি দল ব্রাজিলের সমর্থক।কিন্তু ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের প্রিয় দল কোনটি

এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। কারণ একেক আসরে একেক দলের সমর্থন করেছেন অভিনেতা। ২০১৪ সালের বিশ্বকাপের সময় একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নেন শাকিব। সে সময় জানিয়েছিলেন, তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

এরপর ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। সে সময় তার অভিমত ছিল এমন, ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাকিবকে।

ব্রাজিল নাকি আর্জেন্টিনা-এবার সংশয় আরো গাঢ় করে দিলেন শাকিব। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘কোন দল পছন্দ করি, সেটা বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এজন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।’

এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন, শাকিব আর্জেন্টিনার সমর্থক।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। এমনকি শাকিবের আরেক স্ত্রী শবনম বুবলীও নেইমারের দল পছন্দ করেন। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যেখানে এসে মিলে গেলেন অপু ও বুবলী

আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬