ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফের শুরু ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে প্রতিযোগিতার নিবন্ধন বৃহস্পতিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দেশের শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার জনপ্রিয় আয়োজন বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর গত বছর আয়োজনটি নতুন করে চালু হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নতুন আসর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ওই রেশ কাটতে না কাটতেই এলো নতুন আসরের খবর। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন। ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে।

এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮ টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেয়ার পর শুধু বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।

প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd তে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফের শুরু ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে প্রতিযোগিতার নিবন্ধন বৃহস্পতিবার

আপডেট সময় : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬