ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অপু বিশ্বাসের বিশেষ উপহারে জয়কে নিয়ে কক্সবাজার সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের পরিচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স দশ বছর পূর্ণ হয়েছে। জন্মদিনে বাবা ও মা দুজনের উষ্ণ শুভকামনায় সিক্ত হয়েছে সে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও জয়কে জন্মদিনের ভালোবাসায় ভাসিয়েছেন। বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে ছেলেকে একটি চমকপ্রদ উপহার দিয়েছেন মা অপু বিশ্বাস। আনন্দ উদযাপনের অংশ হিসেবে জয়কে সাথে নিয়ে তিনি উড়াল দিয়েছেন পর্যটন নগরী কক্সবাজারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন অপু। সেখানে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে মা-ছেলে। অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও রোদচশমা। অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও কালো মাস্ক পরা অবস্থায়।

ছবিটি প্রকাশ করে অপু ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

অর্থাৎ, জয়ের দশম জন্মদিন উপলক্ষে মা-ছেলে পাড়ি জমিয়েছেন কক্সবাজারে। ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে অপু যে এমন বিশেষ আয়োজন করেছেন, তা নিয়েই এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান হিসেবে জয়ও দর্শক-অনুরাগীদের কাছে পরিচিত মুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অপু বিশ্বাসের বিশেষ উপহারে জয়কে নিয়ে কক্সবাজার সফর

আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬