ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রীতম-শেহতাজের প্রেম শুরু হয়েছিল যেভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর যেন বিশ্বাসই করতে পারছেন না তাদের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই জুটির আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ফিরে তাকাচ্ছেন তাদের প্রেমের শুরুর দিনগুলোর দিকে। যে ‘জাদুকর’ গানকে ঘিরে তাদের কাছাকাছি আসা, সেই সম্পর্কই একসময় গড়িয়েছিল বিয়েতে।

রোববার (৪ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর জানান প্রীতম-শেহতাজ। সঙ্গে সঙ্গেই উত্তাল নেটদুনিয়া। তাদের মিষ্টি মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করছেন অনেকে। তবে এই তারকাজুটির দুজনের কারও প্রোফাইলেই এখন আর তাদের যুগলবন্দি মুহূর্তের দেখা মিলছে না। যেন একে অপরকে চিরতরেই মুছে ফেলেছেন তারা!

এমন সময়ে আলোচনায় তাদের পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে উঠে এসেছিল তাদের প্রেম ও পরিণয়ের গল্প।

২০১৭ সালে প্রকাশিত হয় প্রীতমের গান ‘জাদুকর’; এতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকেই প্রেমের শুরু তাদের। বিষয়টি তখন গোপনই ছিল। তার বেশ কয়েক বছর পর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ঘটেছিল পরিণয়।

প্রীতমের কাছে শেহতাজ ছিলেন একজন সরল-সোজা; মনের মতো কেউ একজন। সেই সাক্ষাৎকারে প্রীতম শেহতাজের সামনেই বলেছিলেন এ কথা। প্রীতম বলেন, ”আমরা যখন ‘জাদুকর’-এর শুটিং করি, দেখলাম শেহতাজ আসলে এমন একটা মেয়ে, খুব সরল ও সোজা। এটা ওর সামনেই প্রশংসা করি, আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় করি এটা। আসলেই ও খুবই সরল-সোজা এবং ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন।”

এরপর প্রীতম বলেছিলেন, ‘আমি সরাসরি তখন ওকে বললাম (প্রেমের প্রস্তাব), তারপর ওর মাকেও বললাম। পরে তারা আমাকে গ্রহণ করলেন।’

এ সময় শেহতাজ বলেন, ‘ও অ্যাকচুয়ালি আমাকে কখনো (ভালোবাসার কথা) বলেনি। মানে যে টিপিক্যাল ওয়েতে, নাটক-সিনেমায় যেরকম দেখায়, ওরকমভাবে বলেনি। ও সরাসরি বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, এবং এরপর আমার মায়ের কাছে গিয়েও ব্যাপারটা জানায়। কারণ আমার জন্য রিলেশনশিপ অতটা সহজ ছিল না।’

এরপর ক্রমশ তাদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের বন্ধন গড়ে ওঠে বলে জানান প্রীতম-শেহতাজ।

প্রায় ৫ বছর প্রেম করার পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সব মিলিয়ে দশ বছরের এই সম্পর্ক এবার ভেঙেই গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রীতম-শেহতাজের প্রেম শুরু হয়েছিল যেভাবে

আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬