ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

টিজারে তিন নায়িকার তুলকালাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৯৩৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ বিনোদন:

নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে নতুন সিনেমা ‘ক্রু’। যেখানে প্রথমবারের মতো এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন। সম্প্রতি সিনেমাটির ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারে মুক্তি পেয়েছে। অনিল কাপুর, একতা কাপুর, শোভা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণান। খবর : টাইমস অব ইন্ডিয়া

সিনেমাটির পোস্টারে আগেই ব্যাপক দুষ্টুমির আভাস দিয়েছিলেন এ তিন অভিনেত্রী। টিজার মুক্তির পর বাধালেন তুলকালাম কাণ্ড। অল্পসময়য়েই বুঝিয়ে দিলেন কমেডি, ড্রামা ও ফ্যান্টাসিতে সাজানো হয়েছে গল্প।

টিজারে প্রথমেই দেখা গেছে, টাবু, কারিনা ও কৃতি লাগেজ নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করছেন। হাসিমুখে মেটাচ্ছেন যাত্রীদের আবদার। তবে আড়ালে গিয়ে আবার বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় তাদের। টিজারের একপর্যায়ে দেখা যায় অজ্ঞান হয়ে যাওয়া এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় এ তিনজন। এরপর বারটি গায়েব করে দেওয়ার পরিকল্পনা করেন এ তিন বিমানবালা। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা।

আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ক্রু’। এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হবে এ সিনেমায়।

এ তিন অভিনেত্রী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতা।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টিজারে তিন নায়িকার তুলকালাম

আপডেট সময় : ১২:২৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪