ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভোটের মাঠেও ছক্কা হাকালেন গম্ভীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নেমে নিজের প্রথম নির্বাচনেই ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

বিজেপি প্রার্থী গম্ভীর ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অরবিন্দ সিং লাভলী এবং আম আদমি পার্টির অতিশি। খবর এনডিটিভির

১৫ বছরের ক্রিকেট জীবনের পরে গত ডিসেম্বরে অবসর নেন ভারতের সাবেক ওপেনার ব্যাটসম্যান। ক্রিকেটের ধারাভাষ্য ছাড়াও একটি কমিউনিটি কিচেন চালান গৌতম গম্ভীর।

সমসাময়িক রাজনীতি ও ঘটনাবলির ওপর বেশ কয়েকদিন ধরেই দৃঢ় মন্তব্য ও মতামত জানাচ্ছিলেন গৌতম গম্ভীর। রাজনৈতিক মহলে কানাঘোষা শোনা যাচ্ছিল যে, শিগগিরই নতুন ইনিংস শুরু করবেন গম্ভীর। দিল্লির শাসক দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) কঠোর সমালোচনাও করেছেন গৌতম গম্ভীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোটের মাঠেও ছক্কা হাকালেন গম্ভীর

আপডেট সময় : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯