ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফখরুল সংসদে থাকলে বিরোধীদল আরো শক্তিশালী হতো: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরো শক্তিশালী হতো। বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য তার যোগদান আবশ্যক ছিল।

সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতুভবনে পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর: বাসস

বিএনপির প্রতি ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি করবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে তারা সংসদে যোগ দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, হেভিওয়েটের দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।

তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে সরকারী দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে তারা যদি সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি করে তাহলে জনগণের নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করার দরকার তা করবে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দুই মাস ১১ দিন পর দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরো গভীর হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।

ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় আমি কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন, তারাই বিষয়টি খতিয়ে দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফখরুল সংসদে থাকলে বিরোধীদল আরো শক্তিশালী হতো: কাদের

আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯