ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিপিএল নিলামে বাংলাদেশের ১৮ ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জন্য নিলাম তথা প্লেয়ার্স ড্রাফটে রেকর্ডসংখ্যক খেলোয়াড়কে রেখেছে আয়োজকরা। ভিন্ন ভিন্ন ২০ দেশের ৫৩৬ জন খেলোয়াড়কে নিয়ে ৬ দলের নিলামটি হবে আগামী ২২ এপ্রিল।

সে তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছে এক ঝাঁক ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে হালের মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুবসহ মোট ১৮ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সিপিএল আয়োজকরা।

এরই মধ্যে সিপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ৪ ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের। এবারের নিলামে এদের বাইরে কাউকে কেনা হলেও যোগ হবে নতুন নাম।

এ আসরে বিপুল সংখ্যক ক্রিকেটারদের আগ্রহ দেখে সন্তুষ্ট আয়োজকরা। সিপিএলের টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান মাইকেল হল বলেছেন, ‘এত ক্রিকেটার সিপিএলে নাম লেখানোই প্রমাণ করে সিপিএল এখন কোথায় আছে। ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেট খেলাটা এমন একটা ব্যাপারে, যার জন্য সবাই মুখিয়ে থাকে। এখানে ক্রিকেটের মান সম্পর্কেও কারও সন্দেহ নেই। আশা করি এবারের আসরেও এর ব্যতিক্রম হবে না।’

উল্লেখ্য চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএলের সপ্তম আসর, শেষ হবে ১২ অক্টোবর।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব এবং জুবায়ের হোসেন লিখন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিপিএল নিলামে বাংলাদেশের ১৮ ক্রিকেটার

আপডেট সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯