ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ক্রাইম রিপোর্টার পরীকে দেখা যাবে ১৩ ডিসেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩১৪ বার পড়া হয়েছে

পোস্টার ও টিজারে পরীমনিচলতি বছরের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এ ছবিতে নায়িকা হয়েছিলেন পরীমনি। আবারও তারা হাজির হচ্ছেন ‘প্রীতি’ নামের ওয়েব স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে।
এটিও কি আগের মতো প্রশংসিত হবে—তা জানা যাবে ১৩ ডিসেম্বর। কারণ, সেদিনই অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসের অবমুক্ত হবে এটি।
তবে গত কাজের চেয়ে এবারের পরীর চরিত্রটি যে একেবারের বিপরীতমুখী সেটা বোঝা গেল গতকাল (৯ ডিসেম্বর)। এদিনই অনলাইনে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির পোস্টার ও টিজার।

বায়োস্কোপ অরিজিনালসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এসেছে এগুলো। পোস্টারে যেমন একাই হাজির হয়েছেন পরী; টিজারের প্রায় তা-ই। মাত্র কয়েক সেকেন্ডের টিজারে দেখা যায় অগ্নিমূর্তি পরীমনিকে। কোনও এক কারণে রেগে থানা থেকে বের হয়ে যাচ্ছেন তিনি।

আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মাণ এই ওয়েব ফিকশনের দৈর্ঘ্য ৩৭ মিনিট।
পরীমনি বলেন, ‘‘প্রীতি’ চলচ্চিত্রের গল্পে রয়েছে রহস্যঘেরা এক রোমাঞ্চকর কাহিনি। এতে আমি অভিনয় করেছি প্রীতি নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। যে একদিন এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। এই চরিত্রটির মধ্যে বেশ কয়েকটি শেড আছে। আর সেলিম ভাইয়ের সঙ্গে কাজের আনন্দটাই আলাদা।’’

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক অপরাধের ঘটনা সে প্রকাশ করতে পারে না। কারণ, সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়।’

শাহরিয়ার শাকিল প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কণা, আমিরুল ইসলাম প্রমুখ।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ১৩ ডিসেম্বর এটি বায়োস্কোপ অরিজিনালসে মুক্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রাইম রিপোর্টার পরীকে দেখা যাবে ১৩ ডিসেম্বর

আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮