ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

এটিএম শামসুজ্জামানকে বিদেশে নেওয়া হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। বর্তমানে তাকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এটিএম শামসুজ্জামান এখন খাদ্য গ্রহণ করতে পারছেন না। তার খাদ্যনালী চেপে গেছে। যার ফলে বর্ষীয়ান এই অভিনেতার শরীরের অবনতি ঘটেছে। তবে এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কোনও সমস্যা নেই। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘শুক্রবার বেলা ১২টার দিকে এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা সম্পর্কে খবর নিতে হাসপাতালে যান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও সঙ্গীতশিল্পী রফিকুল আলম। তাদের সঙ্গে এটিএম শামসুজ্জামানের পরিবার ও হাসপাতালটির চিকিৎসক ডা. মতিউল ইসলামের মধ্যে বৈঠক হয়। তখন এটিএম শামসুজ্জামানকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো জটিলতা নেই বলে চিকিৎসকরা মত দিয়েছেন। তবে বিদেশে নেওয়া হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’

সালেহ জামান সেলিম বলেন, ‘হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ভাইকে বর্তমানে (এটিএম শামসুজ্জামান) ৩০-৩৫ ভাগ লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কোনো সমস্যা নেই। আমরা পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা করাতে চাই। তাই এখন আমরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। তিনি দেশে ফেরার পর সম্মতি দিলে ভাইকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবো।’

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুরুতর অসুস্থ অবস্থায় এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার পিত্তথলির একটি নালীতে সফল অস্ত্রোপচার হয়। তবে বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ৩০ এপ্রিল ও ৬ মে দুই দফায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এটিএম শামসুজ্জামানকে বিদেশে নেওয়া হবে

আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯