ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

বনের ভেতর গলায় ওড়না পেঁচানো নারীর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি টাঙ্গাইল;

টাঙ্গাইলের সখীপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের নয়াপাড়া পশ্চিম আমবাগ এলাকায় সামাজিক বনায়নের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, দুপুরে স্থানীয়রা একটি সামাজিক বনায়নের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ওই নারীর পরনে কালো রংয়ের বোরকা ও থ্রিপিছ ছিল। দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বনের ভেতর গলায় ওড়না পেঁচানো নারীর লাশ

আপডেট সময় : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯