ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চকবাজারে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত: লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিবেদক:

পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে শুরু হয়েছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

চকবাজারের চম্পাতলী ও চক সার্কুলার রোড এলাকার দুই প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অভিযোগে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ৭ মে, ২০১৯ মঙ্গলবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে একটি দল রাজধানীর চকবাজার এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত ভ্রাম্যমান আদালত অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অভিযোগে চকবাজারের চম্পাতলীর সাইফ এডিবল ফুড প্যাকেজিং এর মালিক শরীফ আঃ রউফকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করে ।

একই অপরাধে চক সার্কুলার রোডের অরজিনাল বোম্বে সুইটস এন্ড চানাচুর এর ম্যানেজার মোঃ রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

বিগত রমজান মাসেও ডিএমপি’র ভেজাল বিরোধী অভিযান সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চকবাজারে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত: লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯