ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নির্মাণাধীন ভবন থেকে শিশুর লাশ উদ্ধার: হাতিরঝিল থানা এলাকাবাসীর ঘেরাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"tilt_shift":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা (উলান) এলাকায় ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

নিহত শিশুর নাম তাহেতি আক্তার তাসনিম (৬)। তার পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে বাসার পাশের এক শিশুর সঙ্গে কথা বলতে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় লিফটের জন্য রাখা পানিভর্তি ফাঁকা স্থানে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তাহেতি’র চাচা মো.স্বপন মিয়া জানান, প্রায় দু’ঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয় ইলেকট্রনিক মিস্ত্রি হানিফ পাশের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করে দ্রুত ডেলটা হেলথ কেয়ার হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচাতো বোন আয়শা জানান, উদ্ধারের সময় ওর মুখে বিস্কুট জাতীয় খাবার দ্রব্য দিয়ে পূর্ণ ছিল। তিনি দাবি করেন,
তাহেতি আক্তার তাসনিম’র কিছুটা জড়তা ছিল (তোতলামি)। ওর পক্ষে কোন খাবার এতো পরিমাণে গ্রহণ করা সম্ভব না।

মেজো চাচা মো. রিপন মিয়া জানান, এই ঘটনায় এলাকাবাসী নির্মাণাধীন ভবনের দারোয়ানকে আটক করে থানা সোপর্দ করেছেন তবে পুলিশ ঐ ব্যক্তিকে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ৫৪ ধারার আটক দেখিয়ে আদালতে পাঠায়।

হাতিরঝিল থানার ওসি গোলাম মুর্তজা জানান, মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী মো. রাসেল মৃধা (২৭)-কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই বিষয়ে তেজগাঁও জোনের এডিসি (শিল্পা অঞ্চল)
আব্দুল্লাহ আল ইমরান জানান , ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শিশুটির বাবা লিটন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী , রাত ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় তাহেতি আক্তার তাসনিমকে হত্যা করে পানিভর্তি স্থানে ফেলে রাখা হয়।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেয়।
ওসি হাতিরঝিল জানায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্মাণাধীন ভবন থেকে শিশুর লাশ উদ্ধার: হাতিরঝিল থানা এলাকাবাসীর ঘেরাও

আপডেট সময় : ০২:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬