ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রতিবাদ করায় ধর্ষিতার চাচাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

ঘাতক আহাদ আলী। তাকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ধর্ষিত এক ছাত্রীকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় ওই ছাত্রীর চাচাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ওই ছাত্রীর বাবাও গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ মে) রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামের চেরাগ আলীর ছেলে আহাদ মিয়া ওই ছাত্রীকে নিয়ে বাজে করলে এর প্রতিবাদ করে মেয়ের বাবা ও চাচা সিরাজ মিয়া। এ সময় মেয়ের বাবা ও চাচা সিরাজ মিয়াকে ছুরিকাঘাত করে আহাদ আলী।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিরাজ মিয়া নিহত হন। আর মেয়ের বাবাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ধর্ষিত স্কুলছাত্রীর বাবা ও চাচাকে দেখে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে আহাদ। এ সময় তারা প্রতিবাদ করলে আহাদ তাদের ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মেয়েটির চাচা সিরাজ মিয়ার মৃত্যু হয়। আর মেয়েটির বাবাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও বলেন, আহাদ ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবকের কোনো আত্মীয় নয়। কেন সে এ রকম কাজ করল, তা এখনই বলা যাচ্ছে না। কারণ ঘটনার পরপরই আহাদ পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এদিকে রাত সাড়ে ১১টার সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে হত্যাকারী আহাদকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এর আগে, মঙ্গলবার শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জামাল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিবাদ করায় ধর্ষিতার চাচাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯