ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতার হুমকিতে ইউএনওর জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মহোতুল হোসেন যত্নের হুমকিতে বিব্রত ও নিরাপত্তাহীনতায় জিডি করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নোমান হোসেন প্রিন্স।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা কাজী মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে থানায় জিডি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক ও আলী আহম্মদ নামে দুইজন কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে তাদের দখলীয় জায়গায় পাহাড় কেটে জমির রুপ পরিবর্তন করায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। জেলা প্রশাসক ইউএনওকে তদন্ত করার নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় গত ২৩ এপ্রিল কাজি মহোতুল হোসেন যত্নের বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে অইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রতিবেদন পাঠান ইউএনও।

এর জের ধরে মঙ্গলবার কাজি মহোতুল হোসেন যত্ন ইউএনও কার্যালয়ে গিয়ে খোঁজ-খবর নেন ও মোবাইল ফোনে একাধিকবার হুমকি দেন। পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আদালতে পাঠানো প্রতিবেদন ধামাচাপা দেয়ার জন্য ইউএনওর মোবাইল ফোনে নানাভাবে হুমকি-ধমকি দেন তিনি।

সদর ইউএনও নোমান হোসেন প্রিন্স বলেন, গত ৫ ফেব্রুয়ারি ওই জায়গার বিরোধ মীমাংসায় সেখানে গেলে পাহাড় কাটার প্রমাণ পান। পরে পরিবেশ অধিদফতরে প্রতিবেদন পাঠালে ক্ষেপে যান বিএনপি নেতা যত্ন। তিনি হুমকি দেয়ায় জিডি করেছি।

কাজী মহতুল হোসেন যত্ন বলেন, ইউএনওকে হুমকি দেয়ার বিষয়টি সত্য নয়। আমি শুধু বলেছি আপনি আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছেন। পাহাড় কাটার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত নই এবং আমাকে জরিমানাও করা হয়নি। তাছাড়া যে জায়গা নিয়ে অভিযোগ করা হয়েছে সেটি আমার নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি নেতার হুমকিতে ইউএনওর জিডি

আপডেট সময় : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯