ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সত্যিকারের দৌড়বিদের চরিত্রে ক্যাটরিনা কাইফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বলিউডে বায়োপিক এখন শীর্ষ ট্রেন্ড। তবে শুধু রাজনৈতিক চরিত্র নয়, খেলোয়াড়রা হরদম ঢুকে পড়ছেন বড়পর্দার গল্পে। এবার অ্যাথলেট পিটি ঊষাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ভূমিকাতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ৩৫ বছর বয়সী অভিনেত্রীকে পিটি ঊষার চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

পরিচালক রেবতী এস ভার্মা সিনেমাটির নির্দেশনা দেবেন। বলিউডে ‘আপ কে লিয়ে হাম’ সিনেমার পরিচালনা করেছিলেন এ নির্মাতা। বেশ কিছু তামিল-মালায়ালাম চলচ্চিত্রেও নির্দেশনা দিয়েছেন তিনি।

বলা হচ্ছে, চলচ্চিত্রটি বেশ কয়েকটি ভাষায় তৈরি হবে। কয়েক বছর আগে চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। ওই সময় হলিউড-বলিউডের নায়িকা ওমং কুমার পরিচালিত বায়োপিক ‘মেরিকম’ বেছে নেন।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়. ক্যাটরিনার সঙ্গে দেখা করার জন্য কয়েক সপ্তাহ আগে রেবতী বেঙ্গালুরু থেকে মুম্বাই আসেন। ক্যাটরিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে, সম্ভবত অভিনয়ের জন্য রাজি হবেন। ব্যাটে-বলে মিললে এটি হতে যাবে নায়িকার প্রথম বায়োপিক।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান খানের সঙ্গে অভিনীত ‘ভারত’। সামনে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সত্যিকারের দৌড়বিদের চরিত্রে ক্যাটরিনা কাইফ

আপডেট সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯