ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

ভক্তদের সিক্স প্যাক দেখালেন শুভ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১২১৬ বার পড়া হয়েছে

দেশের ৪৪ প্রেক্ষাগৃহে একযোগে চলছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’। ছবির প্রচারণায় রাজধানীর হলগুলোতে ঢু মারছেন ছবির নায়ক, ভক্তদের সঙ্গে বসে দেখছেন নিজের ছবি। সেই ধারবাহিকতায় শুক্রবার সন্ধ্যার শোতে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে নিজের ‘ব্ল্যাক ওয়ার’ দেখেছেন শুভ। শো শেষে ভক্তদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেতা।

শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে ছুটে যান আরিফিন শুভর সঙ্গে ছবি তুলতে। এ সময় তারা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভও ভক্তদের এই ভালোবাসা দেখে নিরাশ করেননি। পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবের সিক্স প্যাক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, মুক্তির প্রথমদিনে আমরা কয়েকটি সিনেমা হল ভিজিট করেছি, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।

সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভক্তদের সিক্স প্যাক দেখালেন শুভ

আপডেট সময় : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩