ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বার্গার খাওয়ার রয়েছে সঠিক নিয়ম, জানেন না বেশিরভাগ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: রসালো প্যাটি, গলানো চিজ আর পছন্দের সসে ঠাসা একটি বড় বার্গার সামনে এলে জিভে জল আসাই স্বাভাবিক। তবে বার্গার হাতে পেতেই অনেকে যে ভুলটি করেন, তা হলো, এর বাইরের পুরো কাগজ বা র‍্যাপারটি একবারে খুলে ফেলেন। ফলে কয়েক কামড় দিতেই ভেতরের সস বা উপকরণ পেছনের অংশ দিয়ে গড়িয়ে পড়ে হাত ও পোশাক নোংরা করে ফেলে।

তবে বার্গারপ্রেমীদের মতে, বার্গার খাওয়ার একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি রয়েছে, যা অনেকেই অনুসরণ করেন না।

পুরো মোড়ক খুলে ফেলা ঠিক নয়
অনেকের অভ্যাস, বার্গার হাতে পেয়েই মোড়কের কাগজ পুরো খুলে ফেলা। কিন্তু অভিজ্ঞদের পরামর্শ হলো, বার্গারের নিচের অর্ধেক অংশ কাগজে মোড়ানো অবস্থায় রেখেই খাওয়া ভালো। বিশ্বজুড়ে জনপ্রিয় অনেক বার্গার চেইন, যেমন শেক শ্যাক বা ইন-এন-আউট বার্গার, দীর্ঘদিন ধরেই এভাবেই বার্গার পরিবেশন করছে। এর পেছনে রয়েছে কিছু বাস্তব সুবিধা।

কেন অর্ধেক মোড়ক রেখে খাওয়া সুবিধাজনক?
ধরতে সহজ হয়: বড় আকারের বার্গার ঠিকভাবে ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। নিচে মোড়ক থাকলে হাতের গ্রিপ ভালো থাকে এবং বার্গার অতিরিক্ত চেপেও যায় না।

ভেতরের উপকরণ বাইরে পড়ে না: কয়েক কামড় দেওয়ার পর অনেক সময় চিজ, লেটুস, টমেটো বা সস পেছনের দিক দিয়ে বেরিয়ে আসতে থাকে। মোড়ক থাকলে এসব উপকরণ অনেকটাই জায়গামতো থাকে এবং বার্গারের গঠনও ঠিক থাকে।

হাত কম নোংরা হয়: বার্গারের সস বা প্যাটির রস হাতে লেগে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। মোড়কের কাগজ অতিরিক্ত সস ও তেল শুষে নেয়, ফলে হাত তুলনামূলক পরিষ্কার থাকে।

চলার পথেও খেতে সুবিধা: অফিসে যাওয়ার সময়, ভ্রমণে কিংবা গাড়িতে বসে বার্গার খাওয়ার ক্ষেত্রে এই কৌশল বেশ কাজে দেয়। মোড়ক বার্গারটিকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে।

ঘরেও ব্যবহার করতে পারেন এই পদ্ধতি
বাড়িতে বার্গার তৈরি করলেও রেস্তোরাঁর মতো কাগজে মুড়ে পরিবেশন করা সম্ভব। এজন্য ব্যবহার করা যেতে পারে- পার্চমেন্ট পেপার, ওয়াক্স পেপার ও ফুড-গ্রেড র‍্যাপিং পেপার। বার্গারটি কাগজের মাঝখানে রেখে দুই পাশ ভাঁজ করে নিচের অংশ গুটিয়ে নিলেই সহজে একটি ‘হাফ-র‍্যাপ’ তৈরি করা যায়।

অতিথিদের জন্য চাইলে কাগজে মোড়ানো বার্গার ফ্রেঞ্চ ফ্রাইসহ ছোট ঝুড়ি বা ট্রেতে পরিবেশন করতে পারেন। এতে পরিবেশন দেখতে আকর্ষণীয় লাগে, আবার পরিষ্কার করাও সহজ হয়।

বার্গার খাওয়ার সময় সাধারণত সস গড়িয়ে পড়া, চিজ বেরিয়ে আসা বা বার্গার ভেঙে যাওয়ার মতো সমস্যাই বেশি বিরক্তিকর হয়ে ওঠে। অথচ অর্ধেক মোড়ক রেখে খাওয়ার মতো ছোট্ট একটি অভ্যাস এসব ঝামেলা অনেকটাই কমাতে পারে। তাই পরেরবার বার্গার খাওয়ার সময় মোড়ক পুরো খুলে না ফেলে কিছুটা রেখে দিন। হয়তো শেষ কামড় পর্যন্ত বার্গারটি গোছানোভাবেই উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বার্গার খাওয়ার রয়েছে সঠিক নিয়ম, জানেন না বেশিরভাগ মানুষ

আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬