ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

তুলতুলের সঙ্গে যেভাবে পরিচয় ‘হাবু ভাইয়ের’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১১২১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের। এরপর বিয়ে। শুক্রবার নববধূ তুলতুলকে ঘরে তুলেছেন তিনি।

পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে ছয় মাস আগেই পরিচয় হয়েছিল চাষীর। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষীর অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের। মাঝেমধ্যে দেখাও করতেন। পরে চাষীর পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন। সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন চাষী নিজেই।

প্রথম পরিচয়ের বিষয়ে চাষী জানান, তুলতুলের এক ভাগনে তার অভিনয়ের ভক্ত। উত্তরার এক দোকানে চাষী তার কয়েকজন বন্ধু নিয়ে চটপটি খাচ্ছিলেন। সেখানে ভাগনের সঙ্গে তুলতুলও এসেছিল চটপটি খেতে। পরে চাষীর সঙ্গে তুলতুল ও তার ভাগনে ছবি তুলেছেন। তার অভিনয়ের প্রশংসাও করেছেন দুজনে। সেদিনই প্রথম পরিচয় তাদের। তুলতুল তার ফোন নম্বর নিয়েছিলেন। এর কিছুদিন পর দুজনের কথা আদান-প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালোলাগা কাজ করে। চাষীর ভাষায়—বেশি দিন প্রেমের স্বাদ নিতে পারেননি তিনি। তার চাচি ও মায়ের চাপাচাপিতে তাড়াতাড়িই বিয়ে হয়ে গেল তাদের। বিয়ের আগে তুলতুলের সঙ্গে তার সম্পর্ককে ‘আংশিক বা স্বল্পদৈর্ঘ্য প্রেম’ নাম দিয়েছেন চাষী।

অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন চাষী আলম। পুরুষের পাশাপাশি অসংখ্য মেয়ে ভক্ত তার। তবে নারী ভক্তদের নিয়ে মোটেও বিরক্ত হবেন না তার স্ত্রী তুলতুল। চাষীর ভাষায়—তুলতুল সেরকম মেয়েই নয়। সে ওসব নিয়ে মাথা ঘামায় না। চাষীর প্রতি ভক্তদের এমন ভালোবাসা বেশ উপভোগ করেন তুলতুল।

তুলতুলের সঙ্গে যেভাবে পরিচয় ‘হাবু ভাইয়ের’
কাকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’
চাষীর স্ত্রী তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। সপরিবারে রাজধানীর বাড্ডায় থাকেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তুলতুল সবার ছোট। তার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন তুলতুল। আপাতত পড়াশোনা বন্ধ আছে। তবে তুলতুল চাইলে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন চাষী আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তুলতুলের সঙ্গে যেভাবে পরিচয় ‘হাবু ভাইয়ের’

আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩