ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ১০ টাকার চালসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র্যের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন আওয়ামী লীগ নেতা। সদর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মর্তুজা জানান, সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শচীন্দ্র নাথ বর্মণ (৪৬) ও চাল বিক্রেতা আশীষ কুমার (৩৫)। আশীষ ওই ইউনিয়নের কচুবাড়ি এলাকার প্রিয়নাথের ছেলে।

পরিদর্শক মর্তুজা বলেন, সরকার হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। আউলিয়াপুর ইউনিয়নে এই চাল বিতরণের জন্য ডিলার নিয়োগ করা হয় আওয়ামী লীগ নেতা শচীন্দ্রনাথ বর্মণকে।
“শচীন্দ্রনাথ এই চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে আশীষের দোকানে মজুদ করছিলেন খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য। গোপনে সংবাদ পেয়ে বোর্ড অফিস বাজারে অভিযান চালিয়ে আশীষের দোকান থেকে ৪০ বস্তায় ভরা ১২০০ কেজি চাল জব্দ করা হয়।”

একই সময় শচীন্দ্রনাথ ও আশীষকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ১০ টাকার চালসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯