ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নববর্ষের শুভেচ্ছা জানাতে পুলিশের ফুল-বাতাসা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯ ২৮৩ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
শিশুদের লাল গোলাপ ও বড়দের হাতে বাতাসা দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে দেখা যায়- রমনা উদ্যান এর অস্তাচল গেটের পাশে ছোট্ট একটি স্টল খুলে ডিএমপি সদস্যরা গোলাপ ফুল সাজিয়ে বসে আছেন। সেখানে আসা শিশুদের গোলাপ ফুল ও বড়দের হাতে বাতাসার প্যাকেট খুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তারা। অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে ব্যাপক উৎসাহ নিয়ে স্টলের সামনে গিয়ে বাতাসা ও গোলাপ ফুল সংগ্রহ করতে দেখা গেছে।

শুধু ফুল আর বাতাসা নয় রমনা বটমূলের পাশে পুলিশের পক্ষ থেকে ছায়ানটের অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানীয় বিতরণ করতেও দেখা যায়।

রাজধানীর লালবাগের আনোয়ার হোসেন বলেন, পুলিশ নাম শুনলেই মানুষ আগে ভয় পেত। গত কয়েক বছর যাবত বিভিন্ন উৎসবে ডিএমপি’র এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব কমছে। মানুষ এখন পুলিশকে বন্ধু ভাবতে শুরু করেছে।

মতিঝিলের গৃহবধূ আসমা আক্তার ফুল আর বাতাসা বিতরণ করতে দেখে এগিয়ে গিয়ে একটি গোলাপ ফুল চাইলে বক্তব্যরত পুলিশ সদস্য বলেন, আপনি বাতাসা খান আপনার বাচ্চাকে আমরা ফুল দেব। পাশেই দাঁড়িয়ে থাকা সাত বছরের শিশু সুমাইয়া এগিয়ে গেলে পুলিশ সদস্য হাসিমুখে তার হাতে গোলাপ ফুল তুলে দেন। এসময় শিশুটির চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

রমনার বটমূলে রাজধানীর হাজারীবাগ থেকে আসা শাহাদাত হোসেন জানান, নীলক্ষেত থেকে পায়ে হেঁটে এসে হাঁপিয়ে উঠেছিলাম। পুলিশের সরবরাহ করা এক বোতল মিনারেল ওয়াটারে তৃষ্ণা মিটিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নববর্ষের শুভেচ্ছা জানাতে পুলিশের ফুল-বাতাসা বিতরণ

আপডেট সময় : ১০:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯