ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কালিহাতীতে স্কুলছাত্রীর অন্তঃসত্ত্বার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ অক্টোবর আনুমানিক রাত ৮টায় মামলার ৩নং আসামি কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত যুগেশ চন্দ্র পালের ছেলে ষষ্টি চন্দ্র পাল (৫০) ওই ছাত্রীকে তার ঘরের ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীটি লোক লজ্জার ভয়ে ঘটনাটি গোপন রাখে।

পরবর্তীতে গত ১০ অক্টোবর আনুমানিক বিকেল ৫ টায় ১নং আসামি একই গ্রামের রণ পালের ছেলে মিঠুন পাল (২২) ও ৪নং আসামি নগর পালের ছেলে রৌদ্র পাল(১৫)’র সহায়তায় ২নং আসামি নিমাই পালের ছেলে প্রশান্ত পাল (২১)’র বসত ঘরে ডেকে নিয়ে ওই ছাত্রীর পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় টাকার লোভ দেখিয়ে মিঠুন পাল ধর্ষণ করে।
ছাত্রীটি ব্যথা সহ্য করতে না পেরে ঘরে শুয়ে থাকাবস্থায় একইদিন সন্ধ্যা ৬টায় টাকার প্রলোভন দেখিয়ে প্রশান্ত পাল ধর্ষণ করে। পরে গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় রৌদ্র পালের সহায়তায় একই গ্রামের বিকাশ সুত্রধরের বসত ঘরে পুণরায় মিঠুন পাল টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে।

একইদিন রাত ৮ টায় একই ঘরে পুণরায় প্রশান্ত পাল ধর্ষণ করে। ছাত্রীটি লোক-লজ্জার ভয়ে ও টাকার লোভে পড়ে এ ঘটনাটিও গোপন রাখে। এরই এক পর্যায়ে ছাত্রীটির শারীরিক অবস্থা বেড়ে উঠা দেখে তার মা জিজ্ঞাসাবাদ করলে উপরোক্ত ঘটনাগুলো বিস্তারিত জানায়। ছাত্রীটি বর্তমানে ৮ মাসের গর্ভবতী।

বিষয়টি নিয়ে ছাত্রীটির মা তাদের আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করে দেওয়ার আশ্বাস দেন বলে মামলার বিবরণে জানা যায়। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা না হওয়ায় ধর্ষিতার মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কালিহাতীতে স্কুলছাত্রীর অন্তঃসত্ত্বার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা

আপডেট সময় : ০৫:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯