ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সিরাজগঞ্জে থানা বিএনপি সভাপতি বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি; সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, চৌহালী উপজেলা পরিষদের সদ্যবিদায়ী ভাইস চেয়ারম্যান ও এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ২৪ মার্চ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার সকালে বহিষ্কারাদেশের পত্রটি স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠান থানা বিএনপির সহসভাপতি গাজী দিলীর আহম্মেদ ।

এ বিষয়ে জানতে বহিষ্কৃত লিয়াকত আলীর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য রুহুল কবির রিজভীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আশা করছি, দ্রুতই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিরাজগঞ্জে থানা বিএনপি সভাপতি বহিষ্কার

আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯