ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে কারণে মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় Logo টিনএজার ছেলেকে যে কথাগুলো বলবেন না Logo সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী Logo মাদ্রিদে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পাশে দাঁড়িয়ে শাহরুখ, বাংলায় কিং ছবির সংলাপ বলে সুপারহিট নীল ভট্টাচার্য Logo ২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অবশেষে কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের অ্যাকাউন্ট ব্যবহারের সময়সীমা নির্ধারণ, অনুসারী নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবেন। তবে অ্যাকাউন্টের ওপর কিশোরদেরও কিছু নিয়ন্ত্রণ থাকবে।

এক্স জানিয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘প্রোটেক্টেড মোড’ চালু থাকবে। এর ফলে তারা সংবেদনশীল কনটেন্ট দেখতে পারবে না এবং তাদের জন্য ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে বিজ্ঞাপনও দেখানো হবে না।

নতুন ব্যবস্থায় অভিভাবকেরা সন্তানদের এক্স ব্যবহারের সাপ্তাহিক সময় দেখতে পারবেন। চাইলে প্রতিদিনের ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারবেন। নতুন কেউ সন্তানকে অনুসরণ করতে চাইলে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার সুযোগও থাকছে।

এ ছাড়া ফিডে কী ধরনের পোস্ট ও ভিডিও দেখানো হবে তা নিয়ন্ত্রণ করা যাবে। সন্তান যেসব অ্যাকাউন্ট অনুসরণ করে, সেগুলোর কনটেন্টের মধ্যেই সুপারিশ সীমিত রাখা যাবে। নির্দিষ্ট শব্দ ফিল্টার করা, সংবেদনশীল ছবি ও ভিডিও বন্ধ রাখা এবং কারা সরাসরি বার্তা পাঠাতে পারবে তা নির্ধারণ করার সুবিধাও যুক্ত হয়েছে। সন্তান কাদের সঙ্গে বার্তা আদান-প্রদান করছে সেটিও দেখতে পারবেন অভিভাবকেরা।

তবে অভিভাবকেরা সন্তানদের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না। তাদের জন্য সন্তানের সার্চ বা দেখার ইতিহাস দেখার সুযোগও রাখা হয়নি। এমনকি সন্তানের পরিচয়ে পোস্ট করার অনুমতিও পাবেন না তারা। এক্সের ভাষ্য, কিশোরদের অ্যাকাউন্টের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

এক্সের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ব্যবহার করে শিশু ও নারীদের আবেদনময়ী ছবি তৈরির সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্ল্যাটফর্মটিতে শিশু যৌন নির্যাতনের উপাদান, ভুল তথ্য এবং এআই বটের উপস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। পাশাপাশি এখানে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশের সুযোগও রয়েছে।

এক্স মূলত কিশোরদের লক্ষ্য করে তৈরি কোনো প্ল্যাটফর্ম নয়। তবে তারাও এটি ব্যবহার করে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, জেনারেশন আলফার প্রায় এক-তৃতীয়াংশ শিশুর এক্সে অ্যাকাউন্ট রয়েছে। প্ল্যাটফর্মটির নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স

আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬