ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি Logo মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আব্দুর রহমানেল মাছউদ Logo মাভাবিপ্রবির একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ Logo নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ Logo বরিশাল মহানগর যুবদল নেতা ফখরুল ইসলাম রাজু আহমেদের জন্মদিন আজ  Logo ডিইউজের সাবেক সভাপতি মরহুম আবদুস শহীদ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল Logo রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি, নীলফামারী: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগকে সামনে রেখে নীলফামারীতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাহিনীর মাঠপর্যায়ের এই কার্যক্রমে জেলার ৩৭৫ জন তরুণ-তরুণী প্রশিক্ষণার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে ও নীলফামারী জেলা কমান্ড্যান্টের সার্বিক পরিচালনায় ২৫ আগস্ট (মঙ্গলবার) জেলার ৬টি উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হয়। চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) ৯ম দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির এসব চারা বিতরণ করা হয়।

সবুজ চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। প্রশিক্ষণ শেষে নিজ নিজ বাড়িতে ফিরে চারাগুলো রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা এবং পরিবার ও প্রতিবেশীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার অঙ্গীকার করেন তারা। স্থানীয় সচেতন মহল তৃণমূল পর্যায়ে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে আনসার-ভিডিপির এই পদক্ষেপকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। সেই জাতীয় লক্ষ্য অর্জনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে। বাহিনীর এই সামাজিক দায়বদ্ধতামূলক সক্রিয়তা খুব দ্রুতই বৃক্ষরোপণ কার্যক্রমকে দেশব্যাপী একটি স্বতঃস্ফূর্ত সামাজিক আন্দোলনে রূপ দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১০:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬