ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাতের আঁধারে লাশ হস্তান্তর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা; ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে ক্যামেরা তাক করতেই তেড়ে এলেন ২৫ বছর বয়সী এক যুবক। কেন ছবি তুললেন, ভিডিও করলেন কি জন্য? এক্ষুনি ডিলিট করেন।

গণমাধ্যম কর্মী পরিচয় শুনেও একই কথা বলতে থাকলেন। এ সময় যুবকের পাশে দাঁড়ানো কয়েকজন ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। ওই তরুণ এ প্রতিবেদককে উদ্দেশ্য করে বলেন, ভিডিও করে কি হবে, কোনো লাভ আছে? পারলে রাতের আঁধারে এত্তগুলো লাশ তড়িঘড়ি করে কেন হস্তান্তর করে দেয়া হলো তা খুঁজে বের করে লিখুন।

পাশ থেকে মধ্য বয়সী এক ব্যক্তি প্রতিবেদককে একটু দূরে সরিয়ে বলেন, ‘তাড়াতাড়ি করে রাত ৩টা পর্যন্ত লাশ বুঝিয়ে দেয়া হয়। গতকাল থেকে সবাই শোকে কাতর, ক্লান্ত ও পরিশ্রান্ত থাকায় তারা রাতে লাশ নেয়নি।তদন্তের প্রয়োজনেও কি স্বজনদের বক্তব্য নেয়ার প্রয়োজন হলো না?’

শুক্রবার সকাল পৌনে ১০টায় এমনই এক দৃশ্যের অবতারণা হয় গতকাল বনানীর এফআর টাওয়ারের ৮ তলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আহমেদ জাফর (৫৯) এর মরদেহ হস্তান্তরকালে।

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউসিংয়ের বাসিন্দা আহমেদ জাফর সোনালী ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। মাত্র তিনমাস আগে চাকরি থেকে অবসরগ্রহণ করে বনানীর এফআর টাওয়ারের আসিফ ইন্টারপ্রাইজের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান পদে যোগদান করেন।

গতকাল দুপুরে আগুনে দগ্ধ হয়ে তার করুণ মৃত্যু হয়। এহেন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। তদুপরি রাতের আঁধারে তড়িঘড়ি করে লাশ হস্তান্তরের কারণে তারা ক্ষিপ্ত ও ক্ষুব্ধ।

রাতের লাশ হস্তান্তরের খবর জানতে পারেননি অনেক মিডিয়াকর্মী ও পুলিশ কর্মকর্তা। আজ ভোরে গিয়ে তারা লাশ রাতেই স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার সংবাদটি পান।

Banani-Fire2

সরেজমিন দেখা গেছে, সিআইডির একজন পুলিশ কর্মকর্তা মর্গের সামনে এসে কয়টি লাশ বুঝিয়ে দেয়া হয়েছে জানতে বনানী থানার পুলিশকে খুঁজছেন। কিছুক্ষণ পর একজনকে খুঁজে পেলে তিনি সঠিক তথ্য জানেন না জানিয়ে বলেন, ‘স্যার আমি একটু আগে বদলি ডিউটিতে এসেছি। খবর নিয়ে আপনাকে দ্রুত জানাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাতের আঁধারে লাশ হস্তান্তর!

আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯