ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে নির্বাচন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের উভয় গ্রুপের চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

এ সময় গোলাগুলি ছাড়াও ১৫-২০টি ককটেল বিষ্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থেকে ঘণ্টাব্যাপী উপজেলার কবিরহাট বাজারে মিছিলে দু’গ্রুপ মিছিল নিয়ে মুখোমুখী হলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ইকবাল হোসেন (৪২), ইব্রাহিম খলিল (৪০), জয়নাল আবদিন (৩৫), বোবা মুন্সি (৩০) এবং গুরুতর আহতরা হলেন- মো. হাসান (১৮), রয়েল (৩২) ও শরীফ (২৯)। অজ্ঞাতনা আহত আরও কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালেসহ মাইজদীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার শিউলী ও বিদ্রোহী প্রার্থী খাদেমা আক্তারের কর্মীদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংঘর্ষ হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনার স্থলে এসে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট থানার ওসি মির্জা মো. হাসান জানান, দু’গ্রুপের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মাতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নোয়াখালীতে নির্বাচন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট সময় : ১১:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯