ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা মিউজিক অ্যাওয়ার্ডে পুরস্কৃত জেমস ও মুনতাসিরের গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ ৩২৪ বার পড়া হয়েছে

‘তোর প্রেমেতে অন্ধ হলাম কী দোষ দিবি তাতে?
বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে ।’

জনপ্রিয় এই গানটি রক স্টার জেমস গেয়েছিলেন হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায়। দেশের শ্রোতাদের মন জয় করে এবার দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’-তে পুরস্কার জয় করে নিলো চমৎকার কথার এই গানটি।

জেমসের গাওয়া গানটিতে চলচ্চিত্রে ঠোঁট মিলিয়েছিলেন ঢালিউড কিং শাকিব খান। সিনেমায় তিনি গানটি গেয়েছিলেন নায়িকা পাউলি দামের উদ্দেশ্যে।

শ্রোতা নন্দিত চমৎকার এই গানটির কথা লিখেছেন সোহানী হোসেন। এই গানের জন্য শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হওয়ার পরে এবার গীতিকার হিসেবে তিনি সম্মাননা পেলেন দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’ থেকে।

জেমসের গানের পাশাপাশি বাংলাদেশের নিভৃতচারী তরুণ মেধাবী সুরকার, সঙ্গীত পরিচালক মুনতাসির তুষারও সম্মানিত হয়েছেন এই অনুষ্ঠানে। ভারতীয় কিংবদন্তী শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে ‘বৃষ্টি নেমেছে’ শিরোনামের নান্দনিক গানটির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি।

তাঁর সুর-সংগীতে শ্রীকান্ত আচার্যের গাওয়া ‘বৃষ্টি নেমেছে’র কথা লিখেছেন গীতিকার তোফায়েল হোসেন তপন।

শুক্রবার রাতে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’র আসরটি ‘দুই বাংলার সুরের মহামিলনে ভাসবে আলোর শহর’ স্লোগান নিয়ে বসেছিল দুবাইয়ে। উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা।

মীরাক্কেল খ্যাত মীর আফসার আলীর উপস্থাপনায় দুবাইয়ে অনুষ্ঠিত সংগীতের এই বিশাল উৎসবে পুরস্কার প্রদান ও সম্মাননা জানানোর পর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় বাংলাদেশের সদ্যপ্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা মিউজিক অ্যাওয়ার্ডে পুরস্কৃত জেমস ও মুনতাসিরের গান

আপডেট সময় : ১২:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮