ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান ড. শামসুজ্জামান মিলকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। এ নিয়ে তিনি তৃতীয় বারের মত বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। বুধবার (১ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান শিক্ষা ছুটিতে যাবেন বিধায় উক্ত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী’কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হল।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, “বিভাগীয় প্রধান হিসেবে আমার প্রথম লক্ষ্য হবে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা। অতীতের মতো শিক্ষার্থীদের সকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভাগ পরিচালনা করা।”

তিনি আরোও বলেন, “সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সঙ্গে যেন আমাদের গ্রাজুয়েটরা প্রতিযোগিতায় এগিয়ে থাকে সেভাবে তাদের গড়ে তোলবো। এজন্য শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার-ওয়েবিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করতে চাই। সর্বোপরি, মাননীয় উপাচার্য স্যারের দিকনির্দেশনা ও সকলের সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহযাত্রী হতে চাই।”

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান ড. শামসুজ্জামান মিলকী

আপডেট সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩