ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: র‍্যাব ডিজি

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ৩৯৭ বার পড়া হয়েছে

র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায়। তবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, রাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের। সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লোকজনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মেলন নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও আমরা ঢেলে সাজিয়েছি। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: র‍্যাব ডিজি

আপডেট সময় : ১২:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২