ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিদ্যুৎ নিয়ে আপাতত কোনো সুখবর নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সকালের সংবাদ:
  • আপডেট সময় : ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩৫৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে গ্যাসের বাজারের খারাপ অবস্থা উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আপাতত কোনো সুখবর নেই। তবে শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে কাজ করছে সরকার।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে বারিধারার বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আসছে শীতে গ্যাস খাতে কোনো সুখবর দিতে পারেননি তিনি। বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী জানান, এই শীতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। তিনি বলেন, গ্যাসের পরিস্থিতি তো বিশ্বব্যাপীই খারাপ। আমরাও এর বাইরে না।

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বৃহস্পতিবার সৌদি রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। সৌদি আরব বাংলাদেশে সোলার এনার্জিতে বিনিয়োগ করবে। এছাড়া নসরুল হামিদ জানান, ব্রুনাই থেকে কীভাবে দীর্ঘমেয়াদে গ্যাস আনা যায় সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সরকার।

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আইএমএফ সংস্কারের কথা বলেনি; প্রাইসিং, পলিসি ও ফান্ডিং নিয়ে জানতে চেয়েছে। বিদ্যুতের পরিস্থিতি ভাল দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সিলেটের বিয়ানীবাজারে গ্যাস পাওয়া গেছে। আগামী বছর দেশে গ্যাসের উৎপাদন আরও বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিদ্যুৎ নিয়ে আপাতত কোনো সুখবর নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২