ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৪১৮ বার পড়া হয়েছে

সদ্য পিআরএল-এ গমনকারী সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে নিয়োগ পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ শহিদ উল্লাহ স্বাক্ষরিত ৭ নভেম্বরের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সালের ২৩ নং আইন) এর ধারা ৭-এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন পদে জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী (পরিচতি নং-৫২৮৭) সচিব (পিআরএল)-কে যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ করিলেন।” জনস্বার্থে এই আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী পরিকল্পনা কমিশেনর সদস্য (সচিব) ছিলেন। পরে তিনি বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান।
বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন। নেত্রকোনার শহিদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর ছোট ছেলে প্রদীপ রঞ্জন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিব পদমর্যাদার সুবিধাদি প্রাপ্য হবেন। খবর বিজ্ঞপ্তির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২