ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

র‍্যাবের সংস্কার নিয়ে মন্তব্য জানালেন নবনিযুক্ত পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩৮৫ বার পড়া হয়েছে

এইচ আর শফিক: যুক্তরাষ্ট্র কর্তৃক র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় হিসেবে সংস্থাটির সংস্কারের প্রস্তাবের পর র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ব্যক্তিগত এক মন্তব্যে সাংবাদিকদের জানান কোনো প্রকার সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

শনিবার (১ অক্টোবর২০২২) সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব ডিজি।

এম খুরশীদ হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে বলব র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‍্যাবকে সংস্কার করতে হবে। আমাদের আগে থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্রুতই র‍্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। র‍্যাবকে সংস্কারের কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র র‍্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরইমধ্যে আমরা সেসব বিষয়ে জবাব দিয়েছি। জবাব দেওয়ার পর তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।

তিনি বলেন, আপনি বললেন এতগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কি অবস্থায় আছে। আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার কিংবা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলব এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবিলা করব।

আগেও র‌্যাব সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র লিখিত প্রস্তাব করেছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।

উল্লেখ্য, এর আগে শুক্রবার র‌্যাব মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পান এম খুরশীদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

র‍্যাবের সংস্কার নিয়ে মন্তব্য জানালেন নবনিযুক্ত পরিচালক

আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২