ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নির্বাচক প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ। বোর্ডের তরফ থেকে তাদের মেয়াদ না বাড়ালেও আপাতত নিজ নিজ চেয়ারেই থাকছেন দুজন। তবে বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের ইঙ্গিত, পরিবর্তন আসতে পারে এবারের প্যানেলে।

ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কিছু তো আছে। আমার কিছু চিন্তাভাবনা আছে সিলেকশন কমিটি নিয়ে। সেটা আমরা বোর্ডেই জানাব।’

গুঞ্জন আছে আগের তিন সদস্যের কমিটি থেকে স্বেচ্ছায় সরে যেতে চান এক নির্বাচক। নতুন কমিটির ভাবনায় আছেন সাবেক আরেক ক্রিকেটার, যিনি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। তবে নতুন প্যানেল পুনর্গঠনের আগে যে তিনজন এখন দায়িত্ব পালন করছেন, তাদের হাতেই থাকছে সেই ভার।

জালাল বললেন, ‘যেহেতু একটা সিরিজ চলমান আছে, বোর্ড সভাপতিও বাইরে আছেন, আমরা ইতোমধ্যে কথাবার্তা বলছি। এই ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেছে। যেহেতু সিরিজ চলছে আর তারা এখনও কাজ করে যাচ্ছে, এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এজন্য আপাতত তাদের কয়েকটা দিন চালিয়ে যেতে বলেছি এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছে।’

সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘বোর্ড থেকে বলা হয়েছে তারা এই কয়দিন কন্টিনিউ করুক। বোর্ড সভাপতি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচক প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২