ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আদালতে পরীমনির পক্ষে আইনী লড়াইয়ে এক চিত্রনায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে

সিনিয়র প্রতিবেদন:

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে তার পক্ষে আইনজীবীদের মধ্যে রয়েছেন একজন চিত্রনায়ক।

পরীমনির পক্ষে আদালতে লড়ছে আইনজীবী মুজিবর রহমান অ্যাসোসিয়েটস। সেই মুজিবর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা।

পরীমনিকে শুক্রবার আদালতে হাজির করে আবারও জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতে জামিন শুনানিতে ছিলেন পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের একজন আমান রেজা। পরে আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজই তো নায়িকার পাশে দাঁড়ানো। সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও।

চিত্রনায়ক আমান রেজা আরও বলেন, এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় আমি লড়েছি। সেখানে শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।

দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে পরীমনির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিনের আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবী বলেন, পরীমনি একজন আন্তর্জাতিক মানের নায়িকা। ফোবর্স ম্যাগাজিনে তার নাম এসেছে। সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে তার পক্ষে ডিভিশনের আবেদন জানাচ্ছি।

রাষ্ট্রপক্ষে আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্তৃপক্ষ তা দেখবে।

তখন বিচারক আইনজীবীর কাছে ডিভিশনের বিধান জানতে চান। পরীমনির আইনজীবী সামাজিক অবস্থানের ভিত্তিতে ডিভিশন দিতে পারেন বলে জানান। শুনানি শেষে বিচারক আবেদনের বিষয়ে নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন।

গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওইদিন রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আদালতে পরীমনির পক্ষে আইনী লড়াইয়ে এক চিত্রনায়ক

আপডেট সময় : ১০:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১