ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

থানার ছাদে এসআইয়ের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পাবনার আতাইকুলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলী (২৮)। থানা ভবনের ছাদ থেকে হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী।

রোববার (২১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী রোববার সকালের যে কোন একসময়ে নিজেই নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি চালান। সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন।

আত্মহত্যার বিষয়ে তিনি বলেন, থানার ছাদের উপরে ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। হাসান আলী অবিবাহিত ছিলো।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হাসান ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় যোগদান করেন। তিনি দরিদ্র ঘরের সন্তান ছিলেন। আর্থিক অনটনের মধ্যে ছিলেন তিনি। এসব হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের ধারণা।

বর্তমানে মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

হাসান আলী যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ২০২০ সালে ৬ ফেব্রুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়ে এক বছর প্রবেশন সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থানার ছাদে এসআইয়ের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১